অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
- আপডেট সময় : ১০:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১০২৪ বার পড়া হয়েছে
অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার আদিতমারীতে মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।
সোমবার (২২ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে নাড়িয়ার বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ওই শিক্ষকের নাম আলিম উদ্দিন (২৬)। তিনি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী এলাকার বাসিন্দা এবং নামুড়ি চন্দ্রপুর সালমান ফারসি নূরানী মাদ্রাসার শিক্ষক।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সারপুকুর ইউনিয়নের নাড়িয়ার বাজার এলাকায় ওই গৃহবধূর বাড়িতে গতকাল অভিযুক্ত শিক্ষক আলিম উদ্দিন প্রবেশ করেন। একপর্যায়ে গৃহবধূকে একা পেয়ে তিনি ধর্ষণ করেন।
বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা বাড়িটি ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে আপত্তিকর অবস্থায় আটক করে। পরে স্থানীয়রা আদিতমারী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশ হেফাজতে নেয়।
লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ‘ভুক্তভোগী গৃহবধূর মামলার প্রেক্ষিতে আসামিকে আটক দেখিয়ে মঙ্গলবার দুপুরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















