ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

আগামীকাল সারাদেশে বিএনপির মিছিল-গণসংযোগ কর্মসূচি ঘোষণা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৬:২২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরও ১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার (৫ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে সারা দেশে মিছিল ও গণসংযোগ করা হবে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, আমরা আগামী ৭ জানুয়ারি প্রহসনের সংসদ নির্বাচন বর্জন করতে দেশবাসী ও সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান জানাই। একতরফা নির্বাচনে সরকার নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করেছে। এছাড়া সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত হামলা করছে। আমি বিএনপির পক্ষ থেকে এসব হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ট্যাগস :

আগামীকাল সারাদেশে বিএনপির মিছিল-গণসংযোগ কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ০৬:২২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪