শিরোনাম:
আজ ২৬ মার্চ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
Doinik Astha
- আপডেট সময় : ১১:৫৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / ১০৬১ বার পড়া হয়েছে
জয়নাল আবেদীন হিলি দিনাজপুর প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ (২৬ মার্চ) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন দৈনিক আস্থাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুর রহমান লিটন বলেন, ‘রোববার বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। তাই সরকারি ছুটির কারণে হিলি বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার ( ২৭ মার্চ) থেকে পুনরায় যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।’ এদিকে, হিলি ইমিগ্রেশন ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’






















