শিরোনাম:
আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ, ৬ জন আটক
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১১:০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১০৮১ বার পড়া হয়েছে
আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ, ৬ জন আটক
অনলাইন ডেস্কঃ সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।শুক্রবার রাত পৌনে ১২টায় তাদের আটক করা হয় বলে জানিয়েছে আশুলিয়ার থানার ওসি (তদন্ত) জিয়াউল হক।
[irp]
ওসি জানান, আশুলিয়ার ছোট বাজার এলাকা থেকে একটি মিনিবাসে ওই তরুণীকে ছয়জন ধর্ষণ করেন। পরে ওই মিনিবাসটি জাহাঙ্গীরনগরের বিশমাইলের দিকে যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে থামানো হয়।
ওই সময় পুলিশ সদস্যরা তরুণীকে গণধর্ষণের অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করে। বাসটিও জব্দ করে থানা নিয়ে যায়।ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
[irp]























