শিরোনাম:
আসছে তন্ময় মাহবুবুলের মিউজিকে তিন্নি’র চেয়েছি তোমায়
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১০৮৭ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদকঃ তরুণ মিউজিক কম্পোজার তন্ময় মাহবুবুল। ইতোমধ্যেই কম্পোজিশনে অর্জন করেছেন বেশ জনপ্রিয়তা। কাজ করেছেন স্বনামধন্য বেশ কয়েকজন শিল্পীর সাথে।
নতুন হিসেবে কাজ করে যাচ্ছেন নতুনদের সাথেও সমান তালে। এরই ধারাবাহিকতায়, তরুণ কণ্ঠশিল্পী কানিজ ফাতেমা তিন্নি’র চেয়েছি তোমায় গানের মিউজিক করেছেন তিনি। আগামী ৪ঠা মার্চে গানটি প্রকাশিত হবে এসএমভি’র ব্যানারে।
গানটি লিখেছেন জসিম উদ্দিন। গানটির সুর করেছেন হোসাইন ইমন। ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত, ডিওপি হৃদয় সরকার। গানটি আসছে আগামী ৪ঠা মার্চ।
গানটির প্রসঙ্গে তন্ময় মাহবুবুল বলেন, রোমান্টিক ঘরানার গান এটি। চেষ্টা করেছি নিজের বেস্ট এফোর্ট দেয়ার। কানিজ ফাতিমা তিন্নিও খুব ভালো গেয়েছে। বাকিটা দর্শকসমালোচকদের হাতে। আশা করি, ভালো কিছু দিতে পারবো দর্শকদের।
[irp]


























