ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

আহত শ্রাবণকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

ছাত্রলীগ-যুবলীগের হাতে নির্মম হামলার শিকার হয়ে গুরুতর আহত ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও ছাত্রদলের সহ সভাপতি মো. ঝলক মিয়াকে আজ সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।

ছাত্রলীগের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রক্ত পিপাসু ডামি সরকারের মদদে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ-যুবলীগ। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে খুনখারাবি, ভাংচুর ও জুলুমের রাজত্ব কায়েম করেছে তারা। তাদের দৌরাত্ম্যে দেশের মানুষ এখন বাকরুদ্ধ।নারী পুরুষসহ সমাজের তরুণ সমাজ তাদের দ্বারা আজ আক্রান্ত। তিনি বলেন হামলা করে নিপীড়ন নির্যাতন করে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যাবে না। তিনি অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও শ্রাবণের সুস্থতা কামনা করেন।

ট্যাগস :

আহত শ্রাবণকে হাসপাতালে দেখতে গেলেন রিজভী

আপডেট সময় : ১১:০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪