ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা সংক্রমণ : ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬, শনাক্ত ২১৮৭

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৪৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • / ১০৯৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। ২০ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করে এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৮৭ জন; যা তিন মাসের মধ্যে দৈনিক শনাক্তের সর্বোচ্চ।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৬২৪ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এক বছর পর এ বছর ৭ মার্চ শনাক্ত রোগীর সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

ট্যাগস :

করোনা সংক্রমণ : ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬, শনাক্ত ২১৮৭

আপডেট সময় : ০৯:৪৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১