ঢাকা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্তৃপক্ষের স্বাক্ষর না থাকায় মাঠে নামার আগেই হারল ববি

Astha DESK
  • আপডেট সময় : ১২:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

কর্তৃপক্ষের স্বাক্ষর না থাকায় মাঠে নামার আগেই হারল ববি

ববি প্রতিনিধিঃ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক অস্থিরতার কালো ছায়া এবার আছড়ে পড়ল খেলার মাঠে। বুধবার (১৩ মে) সকাল ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ হওয়ার কথা থাকলেও, দাপ্তরিক নথিপত্রে রেজিস্ট্রারের স্বাক্ষর না থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম পৌঁছালেও প্রশাসনিক গাফিলতিতে লড়াই করার সুযোগটুকুও পায়নি দলটি। সাধারণ শিক্ষার্থীদের মতে, প্রশাসনের চরম ব্যর্থতায় আজ খেলার মাঠও শিক্ষার্থীদের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী রামিম খান বলেন, “এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের মান-সম্মানের প্রশ্ন। আমরা ওখানে খেলতে গিয়েছি অথচ আমাদের কোনো অথরিটি নেই, আমাদের সাথে কোনো ম্যানেজার পর্যন্ত নেই। আমরা অভিভাবকহীন অবস্থায় চরম অপদস্থ হয়েছি। প্রশাসনের এই ব্যর্থতা আর খামখেয়ালিপনা থেকে আমরা মুক্তি চাই।”

​ফুটবল দলের দলনেতা রুবেল ক্ষোভ প্রকাশ করে বলেন, “দাপ্তরিক কাজ কর্ম বন্ধ থাকায় আমরা রেজিস্ট্রারের সাইন আনতে পারিনি। আমাদের স্পোর্টসের কোনো সাইন নাই। তাই তারা (ঢাবি) খেলতে রাজি হয়নি এবং কতৃপক্ষ ( চবি) তাদের কথাই শুনেছে।

​এ ব্যাপারে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. আতিকুল হক ফরাজীকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কর্তৃপক্ষের স্বাক্ষর না থাকায় মাঠে নামার আগেই হারল ববি

আপডেট সময় : ১২:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬