ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে বিএনপি নেতা নিখোঁজ

Astha DESK
  • আপডেট সময় : ১২:০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

কাপ্তাইয়ে বিএনপি নেতা নিখোঁজ

রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিএনপির নেতা মোঃ মাসুদ (৫০) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সে কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউপির ৬ নং ওয়ার্ডের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।

স্থানিয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৮ জুলাই) ইঞ্জিন চালিত নৌকায় মালামাল বুঝায় করে বিক্রির জন্য বিলাইছড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। পরবর্তিতে তার সন্ধান না মিললেও মালামাল বোঝাই নৌকাটি কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকায় পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, মোঃ মাসুদ মুদি মালামাল বিক্রি করতে প্রতি বৃহস্পতিবার কাপ্তাই থেকে বিলাইছড়ি যেতেন। সাধারণত শুক্রবার বিকেলে কিংবা শনিবার সকালে বাড়ি ফিরে আসতেন।

কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন, ​‘আমাদের ডুবুরি দল রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়েছে। তবে নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।’

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, গতকাল রাত পর্যন্ত নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কাপ্তাইয়ে বিএনপি নেতা নিখোঁজ

আপডেট সময় : ১২:০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬