ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে সাড়ে ২৮ লাখ টাকাসহ আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে সাড়ে ২৮ লাখ টাকাসহ আটক-২

স্টাফ রিপোর্টারঃ

রাঙামাটির কাপ্তাই বর্ডার গার্ড ৪১বিজিবি গোপন সুত্রে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা একটি অটোরিকশাসহ দুইজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ১ নম্বর জিপি গেটের কাছে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

হাবিলদার মোঃ এখলাছ উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানটি পরিচালনা করে কাপ্তাইয়ের ব্যাঙছড়ি গ্রামের উছিলা মারমার ছেলে নিঠু মারমা (৩৩) এবং রাঙামাটি সদরের নাওভাঙা গ্রামের সুনীল চাকমার ছেলে সুপ্রিয় চাকমা (২০)কে আটক করে।

বিজিবি জানান অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৮ লাখ ৪৫ হাজার বাংলাদেশি টাকা, একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪), একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, দুটি সিম কার্ড এবং ব্যক্তিগত নগদ ২ হাজার ৯শ ৬০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩শ ৬০ টাকা।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে সাড়ে ২৮ লাখ টাকাসহ আটক-২

আপডেট সময় : ০৩:৫৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬