ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে মারা গেছেন আওয়ালীগের নেতা আব্দুল লতিফ

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

কারাগারে মারা গেছেন আওয়ালীগের নেতা আব্দুল লতিফ

স্টাফ রিপোর্টারঃ

তিনটি মিথ্যা হত্যা মামলায় কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন সাতক্ষীরা জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ।

আজ সোমবার (২৫ মে) দিবাগত রাত ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কামার বায়সা গ্রামের মৃত মুনসুর সরদারের ছেলে।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার দুলাল কর্মকার বলেন, সোমবার রাত ৩টার দিকে কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল লতিফ। দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমান বলেন, রাত ৩টা ৩৫ মিনিটে জেল কর্তৃপক্ষ বুকে ব্যথা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করান এবং রাত ৪টায় তিনি মারা যান।

এছাড়া তিনি আওয়ামী লীগের জেলা কমিটির উপদেষ্টা এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক এই পিপির বিরুদ্ধে আটটি হত্যা ও নাশকতা এবং তার ছেলে রাসেলের বিরুদ্ধে দায়ের করা হয়।

নিহতের মেয়ে শাম্মি বলেন, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর খুলনার বয়রা এলাকা থেকে পুলিশ আমার বাবা আব্দুল লতিফ ও ভাই রাসেলকে আটক করে। এরপর থেকেই তিনি তিনটি হত্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। এরপর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

কারাগারে মারা গেছেন আওয়ালীগের নেতা আব্দুল লতিফ

আপডেট সময় : ১০:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬