ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা Logo হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / ১১০৪ বার পড়া হয়েছে

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই শিক্ষার্থী শাহীন স্কুল কালিয়াকৈর শাখা ও মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদুকাকান্দি গ্রামের শরীফ হোসেনের ছেলে জোবায়ের আহমেদ (১৫) ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার গোয়ালতলা গ্রামের মাসুদ রানার ছেলে নিরব হোসেন (১৮)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রেডিমিক্সড পরিবহনের একটি গাড়ি সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এসময় অপর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সড়ক দুর্ঘটনার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে গাজীপুর জেলা পুলিশ কালিয়াকৈর থানা পুলিশ ও নাওজর হাইওয়ে পুলিশের সহযোগিতায় যানজট চলাচল স্বাভাবিক হয়।

নাওজোড় হাইওয়ে থানার ওসি সাহাদাত হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়ি চালককে আটক করা হয়েছে।

ট্যাগস :

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

আপডেট সময় : ১১:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩