ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে জাহিদুল ইসলাম নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা আলুভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। ট্রাকটি কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা চিনি ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাক চালক নিহত হয়। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বঙ্গসেতু পূর্ব থানার এসআই সলিমুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাহিদুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার হেলালপুর এলাকার আব্দুল কদ্দুস আলীর ছেলে। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ট্যাগস :

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত

আপডেট সময় : ০৩:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩