ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দীঘিনালায় তলিয়ে গেলো বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ বন্ধ Logo আইনজীবীদের মত সাংবাদিকদেরও নিবন্ধনে আনার প্রস্তাব সরকারের Logo চাঁদপুরে যুব মহিলালীগ নেত্রী আটক Logo শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo কক্সবাজারে পাহাড়ের মাটিচাপা পড়ে ৪ মাদ্রাসার শিক্ষার্থী নিহত  Logo জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আরিন খান Logo ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দিনাজপুরে এনসিপির ৫ নেতা আটক Logo ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক আরও গভীর হবে Logo জাতিসংঘের বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

কুষ্টিয়ার শান্তিডাঙ্গায় ভাইয়ের হাতে ভাই খুন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৭:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

জুয়েল রানা, কুষ্টিয়া:কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন হরিনারায়াণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা এলাকায় ছোট ভাই শহিদুল ইসলামের শীলের আঘাতে বড় ভাই রাশিদুল ইসলাম (২৬) কে হত্যা করার ঘটনা ঘটেছে সোমবার (১ মে) সকাল ৮টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামের খবির মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম। নিহতের স্বজন ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ছোট ভাই বাড়িতে গোসল করার জন্য টিউবওয়েলের সাথে পানির মটোর বসান রাশিদুল। রোববার রাতে বড় ভাই মটরটি চুরি করলে বড় ভাই রাশিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদে দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে ঘরের পাশে থাকা পাটার শীল দিয়ে বড় ভাইকে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থল থেকে এলাকাবাসী হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে  রাশিদুলের মৃত্যু হয় বলে জানা গেছে। পরে স্থানীয়রা ইবি পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ বিষয়ে ইবি থানার ওসি আননূর যায়েদ বলেন, তুচ্ছ ঘটনার জেরে শান্তিডাঙ্গা এলাকায় একটি হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর নিহত রাশিদুলের ভাই শহিদুল পলাতক রয়েছে। অনেক খোজাখুজির পরও তাকে পাওয়া যায় নাই। তবে দোষীর বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ’ রিপোর্ট লেখা অবস্থায় মামলার প্রস্তুতি চলছিলো।

ট্যাগস :

কুষ্টিয়ার শান্তিডাঙ্গায় ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট সময় : ০৭:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩