ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় গ্রামে ৭ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আলম মিয়া (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আলম ওই গ্রামের মৃত ওমর উদ্দিনের ছেলে এবং চায়ের দোকানের কর্মচারী।

শুক্রবার (৭ মে) সকালে এ ঘটনায় কন্যা শিশুর মা কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গত ৩ মে মেয়েটিকে একা পেয়ে চা কর্মচারী আলম ধর্ষণ করে বলে অভিযোগ উঠে। তিন দিন পর্যন্ত ঘটনাটি কাউকে বলেনি কন্যা শিশুটি। প্রচণ্ড ব্যথা ও রক্তপাত হওয়ায় গত রাতে মাকে সব খুলে বলে সে।

পরে স্থানীয় চিকিৎসক দিয়ে মেয়েটিকে চিকিৎসা করানো হয়। মেয়েটি চর সিতাইঝাড়ে নানা-নানীর সঙ্গে বসবাস করে। তার মা শহরে দর্জির কাজ করে। বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করছে। বাড়িতে তার নানা-নানী কেউ না থাকায় এই সুযোগে ওই কর্মচারী ধর্ষণ করে শিশুটিকে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত আলমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

কুড়িগ্রাম ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে

আপডেট সময় : ০৪:৫৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১