ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ Logo বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত Logo নামাজ পড়ানোকে কেন্দ্র করে মসজিদের ভেতরে মারামারি সাথিয়া Logo ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই Logo দশমিনায় সড়ক মেরামত করছে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা

গরীব নেই, ত্রাণের চাল নিয়ে গবাদিপশুকে খাওয়াচ্ছে মানুষ: কৃষিমন্ত্রী

News Editor
  • আপডেট সময় : ০৮:০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • / ১১৭২ বার পড়া হয়েছে

করোনা দুর্যোগে গরীব মানুষকে বেশি করে ত্রাণ দেয়ার কারণে আলু ও চালের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। রোববার দুপুরে সচিবালয়ে চট্টগ্রামের আনোয়ারার হাউড্রোলিক এলিভেটর ড্যামের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এখন গরীব মানুষ নেই বললেই চলে, ত্রাণের চাল নিয়ে গবাদিপশুকে খাওয়াচ্ছে মানুষ। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বরুমচড়াতে ২১ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক হাউড্রোলিক এলিভেটর ড্যাম পাইলট প্রকল্প হিসাবে নির্মাণ করা হয়েছে। চীনের তৈরি এই ড্যাম তিন হাজার হেক্টর জমির ফসল রক্ষা করবে।

সচিবালয় থেকে সেই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী জানান, কেনো বাড়লো আলু, চালসহ সবজির দাম। করোনাকালে ত্রাণ নিয়ে মানুষ গবাদিপশুর খাদ্য হিসাবে ব্যবহার করেছে বলেও দাবি করেন মন্ত্রী।

অবশ্য মন্ত্রী স্বীকার করেন বাজারদর বৃদ্ধিতে মধ্যস্বত্বভোগীরা কারসাজি করে। এদের দৌরাত্ম্য কমানো উচিত।

ট্যাগস :

গরীব নেই, ত্রাণের চাল নিয়ে গবাদিপশুকে খাওয়াচ্ছে মানুষ: কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০৮:০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০