ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

গাইবান্ধায় গণপরিবহন চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৫০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • / ১১০৬ বার পড়া হয়েছে

গাইবান্ধায় গণপরিবহন চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

গণপরিবহন চালু করার দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ২ মে রবিবার পরিবহন শ্রমিকরা এ কর্মসূচি পালন করে।

গাইবান্ধা বাস টার্মিনাল এলাকায় সকাল এগারোটায় মহাসড়কের দুই পাশে ট্রাক দাঁড় করিয়ে ও ইট দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকেরা। এতে প্রায় আধা ঘণ্টারও বেশি সময় অ্যাম্বুলেন্স, ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেট কারসহ পন্যবাহী বিভিন্ন যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টার দিকে পরিবহন শ্রমিকরা অবরোধ তুলে নেয় ।
গাইবান্ধা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জামিলুর রহমান জানান, করোনায় মানুষের জীবন বাঁচানোর জন্য সরকার লকডাউন ঘোষণা করেছে।
আমরা লকডাউনের বিরোধিতা করছি না। অব্যাহত লকডাউনে তাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাঁরা লকডাউনের বিরুদ্ধে নন।
তবে গণপরিবহন বন্ধ থাকায় তাঁরা কর্মহীন হয়ে পড়েছেন। তাঁদের বাড়িতে চুলা জ্বলছে না। শ্রমিক পরিবারের সদস্যরা না খেয়ে রোজা রাখছেন।
রোজগার বন্ধ থাকায় তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।
বর্তমানে বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া দিয়ে সাধারণ মানুষ চলাচল করছে এতে যেমন সংক্রমণের ঝুঁকি রয়েছে, তেমনি হয়রানির শিকার হতে হচ্ছে।তাই স্বাস্থ্যবিধি মেনে আমরা গাড়ি চালাতে চাই।

[irp]

ট্যাগস :

গাইবান্ধায় গণপরিবহন চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট সময় : ০২:৫০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১