ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার পলাশবাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • / ১০৭৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
শেখ মো: আতিকুর রহমান আতিক, মফস্বল ডেস্ক থেকে :
গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশি করে এক কেজি গাঁজাসহ সাহাবুদ্দিন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগষ্ট  শনিবার সকাল ১১ টার দিকে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ  ওসি মো.মাসুদ রানার নেতৃত্বে এসআই নূর-ই আলম সিদ্দিকীর,এএসআই রাম চন্দ্রসহ সঙ্গীয় ফোর্স  ঢাকা-রংপুর মহাসড়কে পলাশবাড়ীর দুবলাগাড়ী জুনদহ এলাকায় অভিযান চালায়।
তারা চলন্ত বিভিন্ন যানবাহনের গতিরোধ করে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর গাঁজা উদ্ধার সহ মাদক ব্যবসায়ী সাহাবুদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত সাহাবুদ্দিন  নাটোর জেলার সদর উপজেলার কানাইখালী গ্রামের মৃত আঃ মোমিনের ছেলে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ  ওসি মো.মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

[irp]

আপডেট সময় : ০৯:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১