ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে সংঘর্ষ আহত ৭

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৪৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • / ১১৯০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছিলামনি জামে মসজিদের সভাপতির পদ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। ৯ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর এই ঘটনা ঘটে।

পুলিশ ও মসজিদ কমিটি সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ছিলামনি গ্রামের আমির উদ্দনের ছেলে দুলা মিয়া, মুকুল মিয়া ও নয়া মিয়া মসজিদের জমিজমা এবং কমিটির সভাপতি পদ নিয়ে অন্যদের সাথে বিরোধে জড়িয়ে পড়েন। সংখ্যাগরিষ্ঠ সাধারণ ধর্মপ্রাণ মানুষ তাদের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হন। তারপরও সভাপতির পদে ওই পরিবারের দুলা মিয়া নিজেকে প্রার্থী ঘোষণা করেন।

মসজিদে উপস্থিত সর্বস্তরের মুসল্লিদের ভোটে এবং সমর্থনে স্থানীয় শাহাব উদ্দিন সভাপতি নির্বাচিত হন। শুক্রবার দুলা মিয়ারা তিন ভাই ও তাদের লোকজন শাহাব উদ্দিনকে সভাপতি করার এই সিদ্ধান্ত না মেনে নিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ নিয়ে মুসুল্লিদের সাথে তাদের লোকজন লাঠিসোটা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তাদের হামলায় কমিটির সভাপতি শাহাব উদ্দিন, সদস্য লাল মিয়া, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম, সদস্য মতলব মিয়া, খতিব ক্কারী মোস্তাক আহম্মেদ আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ, গাইবান্ধা জেলা হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।

স্থানীয় স্কুল শিক্ষক লাভলু মিয়া জানান, দীর্ঘদিন থেকে দুলা মিয়ার পরিবারের লোকজন মসজিদের জমিজমা, দোকানপাটে নিজেদের কর্তৃত্ব নিতে এবং কমিটি গঠন নিয়ে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেন। মুসুল্লিরা তাদেরকে না মানলেও তারা জোর করে কমিটিতে আসতে চান। সেই কারণেই মূলত এই বিরোধ ও সংঘর্ষ সৃষ্টি হয়।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মসজিদ কমিটি গঠন নিয়েই এই দ্বন্দ্ব। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :

গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে সংঘর্ষ আহত ৭

আপডেট সময় : ০৫:৪৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১