শিরোনাম:
গাইবান্ধায় কালবৈশাখীর তাণ্ডবে প্রাণ গেল নারীর
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৯:৫৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১০৭২ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃগাইবান্ধার কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছচাপায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া জেলা শহর ও আশপাশের এলাকার অসংখ্য গাছ উপড়ে পড়েছে।
শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা রেলস্টেশনের পশ্চিমে মার্কাস মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম গাইবান্ধা শহরের সরকারপাড়ার আবু মিয়ার মেয়ে।
[irp]প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে জেলা শহর ও আশপাশের এলাকার অসংখ্য গাছপালা উপড়ে গেছে। রাবেয়া বেগম বাজারে গিয়েছিলেন।
ঝড় দেখে তড়িঘড়ি করে বাড়ি ফিরছিলেন। রেলস্টেশনের পশ্চিমে মার্কাস মসজিদের সামনে একটি রেইনট্রি গাছের ডাল ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
























