ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

গাইবান্ধায় পুলিশের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে শ্রমিক প্রেরণ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

গাইবান্ধায় পুলিশের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে শ্রমিক প্রেরণ

গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় মোট ২৫০ জন ধান কাটা কৃষি শ্রমিক প্রেরণ করা হয়েছে ।
এ কাজে গাইবান্ধা জেলার স্থানীয় এনজিও গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় ও জেলার সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনায় জেলা পুলিশ মানবিক দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন জেলায় যাতে করে ধান কাটার কৃষি শ্রমিকের সংকট তৈরি না হয় সেজন্য শ্রমিক পাঠানোর কাজটি করে যাচ্ছে।

সম্পূর্ণ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী প্রদান করে এ সকল শ্রমিক পাঠানো হচ্ছে। দেশের কৃষি শ্রমিক সংকটে এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

২১ এপ্রিল বুধবার গাইবান্ধা হতে দেশের বিভিন্ন জেলায় কৃষি শ্রমিক পাঠানোর কার্যক্রম পরিচালনাকালে শ্রমিকদের হাতে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সামগ্রী প্রদান করে জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ।
এসময় জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর টিআই নুর আলম সিদ্দিক ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণসহ গণ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

[irp]

ট্যাগস :

গাইবান্ধায় পুলিশের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে শ্রমিক প্রেরণ

আপডেট সময় : ০৯:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১