ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা Logo হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

গাইবান্ধায় হাত-পায়ের রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • / ১০৯৮ বার পড়া হয়েছে

গাইবান্ধায় হাত-পায়ের রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা

ওমর ফারুক রনি/গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাহিদুল ইসলাম (৩৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখা মারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন। তিনি পশ্চিম বৈদ্যনাথ গ্রামের আবুল হোসেন মেম্বারের ছেলে।

জানা গেছে, রাতে জাহিদুল ইসলাম ও রাকিব মিয়া মোটরসাইকেলে বামনডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন। পথে শাখা মারা ব্রিজ এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। তারা জাহিদুল ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং ধারাল অস্ত্র দিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়। এ সময় জাহিদুল ইসলাম ও রাকিবের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় জাহিদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু বলেন, পরিকল্পিতভাবে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা জাহিদুল ইসলামকে রগ কেটে হত্যা করেছে। তিনি দ্রুত হত্যাকারীদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানান।

সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আমিরুজ্জামান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকারীদের আটক চেষ্টা চলছে।

ট্যাগস :

গাইবান্ধায় হাত-পায়ের রগ কেটে যুবলীগ নেতাকে হত্যা

আপডেট সময় : ০৩:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩