ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

গুলশান ক্লাবের সদস্যপদ ফিরে পেলেন তারেক রহমান

News Editor
  • আপডেট সময় : ০৮:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ১০৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :গুলশান ক্লাবের সদস্যপদ ফিরে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত সরকারের আমলে বেআইনিভাবে ক্লাবের ২২ ডিসেম্বর ২০২৩ নির্বাচনের আগের রাতে এক গোপন বৈঠকের মাধ্যমে তৎকালীন পরিচালনা পর্ষদ তার সদস্যপদটি বাতিল করে।

বর্তমান বোর্ড বিষয়টি জানতে পেরে গুলশান ক্লাবের পরিচালক (আইন), ব্যারিস্টার সুমাইয়া আজিজ, একটি ল কমিটি গঠন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তার সদস্যপদ পুনঃবহাল করেন।

মঙ্গলবার গুলশান ক্লাবের ১৪তম বোর্ড মিটিংয়ে বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করে তারেক রহমানের সদস্যপদ পুনঃবহাল করা হয় জানিয়ে ব্যারিস্টার সুমাইয়া আজিজ বলেন, একজন আইনজীবী হিসেবে প্রত্যেকটি সদস্যের সদস্য পদ রক্ষা এবং তার অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ ধরনের বেআইনি পদক্ষেপ যেমন দুঃখজনক, তেমনি প্রশ্নবোধক। গুলশান ক্লাব একটি পরিবার, এর একজন সদস্য (পরিচালক) হিসেবে সব সদস্যের জন্য নিবেদিতভাবে কাজ করার চেষ্টা করছি।

ট্যাগস :

গুলশান ক্লাবের সদস্যপদ ফিরে পেলেন তারেক রহমান

আপডেট সময় : ০৮:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪