চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ
- আপডেট সময় : ১২:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ
স্টাঠ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টায় বন্দরের মদনপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকারীরা মহাসড়কে টায়ার ও বাঁশ-কাঠে আগুন দিয়ে অবরোধ করেছেন। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয় ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক বুলবুল আহমেদ (৩৫)। তিনি শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।
কিশোর গ্যাং লিডার সিফাত ও তার সঙ্গে থাকা লোকজন মিলে এই হত্যাকান্ড ঘটায়।
আস্থা/এমএইচ



















