ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজনৈতিক ছত্রছায়ায় বাড়ছে হত্যা ও ধর্ষণ-জামাত আমীর Logo মসজিদ অবমাননা করে মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা অনুষ্ঠিত Logo সম্পত্তি লিখে না দেওয়ায় মায়ের পায়ের রগ কাটার অভিযোগ, ছেলে গ্রেপ্তার Logo তিস্তার ৩০ পয়েন্টে ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি Logo কুড়িগ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে থানায় সোর্পদ Logo নারী-সংক্রান্ত অভিযোগে সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটি-এর বন্দর পরিচালক Logo ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, লাখের বেশি মৃত্যুর শঙ্কা Logo লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট

চেক জালিয়াতির মামলায় জামায়াত নেতা আটক

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

চেক জালিয়াতির মামলায় জামায়াত নেতা আটক

সোহরাব হোসেন/জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতি মামলায় এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (১০ মে) দুপুরে জামালপুর পৌর শহরের সরদার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে নিজের ব্যবসা প্রসারের জন্য এরশাদ আলী নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা ধার নেন জামায়াত নেতা হারুনুর রশীদ। সেই টাকা ফেরত দেয়ার সময় হলে হারুনুর রশীদের কাছে এরশাদ আলী টাকা ফেরত চাওয়ার পরও তিনি টাকা ফেরত দেননি।

পরবর্তীতে এরশাদ আলী হারুনুর রশীদের বিরুদ্ধে জামালপুর আদালতে একটি চেক জালিয়াতির মামলা করেন। মামলায় আদালত হারুনুর রশীদের অনুপস্থিতিতেই তাকে ৭৬ লাখ টাকা পরিশোধ ও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাকে আটকের জন্য মেলান্দহ থানার পুলিশকে দায়িত্ব দেন।

এরই পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামালপুর পৌর শহরের সরদার পাড়া এলাকা থেকে তাকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘আদালতের আদেশের প্রেক্ষিতে হারুনুর রশীদকে আটক করা হয়েছে। সোমবার তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

চেক জালিয়াতির মামলায় জামায়াত নেতা আটক

আপডেট সময় : ১১:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬