ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ঝালকাঠির বাপ্পি

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০১:৪৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩০২ সদস্যের কেন্দ্রীয় কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। রবিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। ঐ কমিটিতে ঝালকাঠি সদর উপজেলার কৃতি রিয়াজুল হাসান বাপ্পি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মনোনিত হয়েছেন। বাপ্পি ঝালকাঠি সদর উপজেলার ১০নং নথুল্লাবাদ ইউনিয়নের এক সম্ভ্রান্ত বি এন পি পরিবারে জন্ম গ্রহন করেন।

ছোট বেলা থেকেই বাবার হাত ধরে রাজনীতির মাঠে প্রত্যাবর্তন করেছিলেন। ইউনিয়ন ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন হলেও পরবর্তীতে ২০১০ সালে ঢাকায় প্রত্যাবর্তন করে তিতুমীর কলেজ ছাত্রদলের রাজনীতিতে নিজেকে জড়িয়ে নেন এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি উন্মুক্ত হয় এবং তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রভাবশালী নেতা হয়ে উঠেন।

২০১৮ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিভিন্ন আন্দোলন সংগ্রামে, গনতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্র ভুমিকা পালন কারী এই ছাত্রনেতা ভ্যাট আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন সহ গনতান্ত্রিক সকল আন্দোলনে বিভিন্ন সময় সামনে থেকে নেতৃ্ত্ব দিয়েছেন। তৃনমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা একাধিক মামলা আসামী হন এবং কারাভোগ করতে হয়। জাতীয়তাবাদের অগ্রসৈনিকের পুরস্কার হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নব গঠিত কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নির্বাচিত করেন।

ঝালকাঠি সদর উপজেলার ইতিহাসে কেন্দ্রীয় ছাত্রদলে দ্বিতীয় কোন ছাত্রনেতা হিসেবে সদর উপজেলার মানুষে মুখ উজ্ঝল করেছেন। সাক্ষাৎ কালে মুঠোফোনে এই ছাত্রনেতা আরো বলেন আমরা গনতন্ত্রে বিশ্বাস করি। দেশে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছি। দেশ নায়ক তারেক রহমান আস্থা রেখেছেন, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আস্থার প্রতিদান দিতে কাজী রওনকুল ইসলাম শ্রাবন এবং সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় করতে সর্বাত্মক কাজ করে যাব।

ট্যাগস :

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ঝালকাঠির বাপ্পি

আপডেট সময় : ০১:৪৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২