ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি সন্দেহে আটক ২৩ জন: ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে আটক ২৩ জনের মধ্যে ১১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।

অপর ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের হেফাজতে নেয়া হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে ১১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১২ জনকে সিটিটিসির হেফাজতে নেয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

আস্থা/এমএইচ

ট্যাগস :

জঙ্গি সন্দেহে আটক ২৩ জন: ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

আপডেট সময় : ০৩:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬