জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল
- আপডেট সময় : ১২:১৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- / ১০৭৩ বার পড়া হয়েছে
জরুরি সাংগঠনিক সভা ডেকেছে ছাত্রদল
স্টাফ রিপোর্টারঃ
দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতিতে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সঙ্গে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের এ সভা শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজ এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার অধীন ইউনিটের নেতাদের এ সভায় অংশ নিতে নির্দেশনা প্রদান হয়েছে।
বিজ্ঞপ্তিতে, সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন নাহিদ উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ




















