ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা Logo হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জামাত-বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৪৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১১৫৭ বার পড়া হয়েছে

জামাত-বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

বেনাপোল প্রতিনিধিঃ

বিএনপি-জামায়াতের দেশবিরোধী হরতাল, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আজ শনিবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার সময় শার্শা বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ (শার্শা) আসনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান’র নির্দেশে বিক্ষোভ মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার শাহরিন আলম বাদল।

বিক্ষোভ মিছিলটি শার্শা বাজার এলাকা হয়ে শার্শা থানার মোড়ে শেষে এবং পুণরায় আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে সামনে এসে শেষ হয়। এ সময় জামায়াত বিএনপি’র হরতাল বিরোধী বিভিন্ন শ্লোগানসহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শার্শা উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে রাজধানীতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করছে। আওয়ামীলীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়, দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না।

ট্যাগস :

জামাত-বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:৪৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩