ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ঝালকাঠিতে নির্মাধীন মসজিদের দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

News Editor
  • আপডেট সময় : ১১:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • / ১০৭২ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে নির্মাধীন মসজিদের দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব রাজাপুর গ্রামের পূর্ব রাজাপুর এলেমিয়া জামে মসজিদের দ্বিতীয়তলার নির্মানাধীন দেয়াল ও মাচান ভেঙে নিচে চাপা পড়ে পলাশ হাওলাদার (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ পূর্ব রাজাপুর গ্রামের তোফাজ্জেল হাওলাদারের ছেলে এবং দুই সন্তানের জনক। সাথে থাকা শ্রমিক হারুনের ছেলে ঈসা হোসেন জানান, পূর্ব রাজাপুর এলেমিয়া জামে মসজিদের দ্বিতীয়তলায় ১৫ দিন আগে নির্মান করা ওয়ালের সাথে মাচান তৈরি করে সেই মাচানের ওপড়ে উঠে লিনটন নির্মানের কাজ করছিলো পলাশ।

বিকেলে হঠাৎ ওই নির্মান করা ওয়াল ও মাচান ভেঙে নিচে পড়ে পলাশ চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত পলাশের পিতা তোফাজ্জেল হাওলাদার ও ভগ্নিপতি হেমায়েত হোসেন অভিযোগ করে জানান, ওই মসজিদের নির্মান কাজের ঠিকাদার মোঃ সৈয়দ হোসেন সিমেন্টের পরিমান কম দিয়ে ওয়াল নির্মান করার কারনে ওয়াল ভেঙে পড়ে এ নিহতের ঘটনা ঘটেছে। ওই ঠিকাদারের বিচার দাবি করেন নিহতের স্বজনরা।

ঘটনার পর থেকে ঠিকাদার মোঃ সৈয়দ হোসেন আত্মগোপনে থাকায় তার মতামত পাওয়া যায়নি। রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

[irp]

ট্যাগস :

ঝালকাঠিতে নির্মাধীন মসজিদের দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ১১:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১