ঢাকা ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo লাল নোটের প্রভাবে ফের চালু সীলগালা সেবা ক্লিনিক Logo বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সহযোগী ইমন আটক Logo এমপি আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে আবেদন Logo মাদকের বিরুদ্ধে অবস্থান: মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন

ঝালকাঠিতে ব্যবসায়ীদের উপর হামলাকারীদের গ্রেফতার’র দাবিতে মানববন্ধন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরের উত্তর সাতুরিয়া গ্রামে তুচ্ছ ঘটনার জেরে দুই গাছ ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে পা ভেঙে দেয়া ও রড দিয়ে পিটিয়ে আহতের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

উপজেলার সাতুরিয়া স্কুল এলাকার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ভূক্তভোগী পরিবারের নারী-শিশুসহ ওই এলাকার বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সুজন হোসেন, নাজমুল হোসেন রুনু, সাব্বির আহম্মেদ ও পারভেজ হোসেন প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, গত বুধবার বিকেলে ছাগলে বোরো বীজতলা খাওয়ার প্রতিবাদ করায় স্থানীয় হান্নান, নাঈম, নাবিল ও দেলেয়ারসহ একদল ব্যক্তিরা মিলে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গাছ ব্যবসায়ী নাসির উদ্দিরের পা ভেঙে দেয় ও গাছ ব্যবসায়ী রশিদ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে জখম করে দেয়। এ ঘটনায় নাসির বাদি হয়ে বৃহস্পতিবার মামলা করলে পুলিশ হান্নান ও তার ছেলে নাবিলকে গ্রেফতার করে। বাকি আসামীদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। এ মহলটি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে মারধর করায় এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। তাদের কঠোর বিচার দাবি করেন তারা। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, মামলার দুই আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি

ট্যাগস :

ঝালকাঠিতে ব্যবসায়ীদের উপর হামলাকারীদের গ্রেফতার’র দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩