শিরোনাম:
টাঙ্গাইলে সংঘর্ষে নিহত ২, আহত-২
Astha DESK
- আপডেট সময় : ০৮:৪২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১০২৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে সংঘর্ষে নিহত ২, আহত-২
আস্থা ডেস্কঃ
টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে সদর উপজেলার মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শরিফ গণমাধ্যমকে বলেন, যমুনাগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয় এবং আরও ২ জন আহত হয়।
পরে নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক আস্থা/এমএইচ












