ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

টিকা না নিলে ট্রেড লাইসেন্স বাতিল

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • / ১১০৬ বার পড়া হয়েছে

আস্থা ডেস্কঃ করোনা টিকা না নেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি জানান, এখন থেকে যারা নতুন করে ট্রেড লাইসেন্স নিতে যাবেন, তাদের টিকা কার্ড থাকতে হবে। এছাড়া যেসব দোকানদারের টিকা কার্ড থাকবে না তাদের লাইসেন্স বাতিল করা হবে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে গণটিকাদান কর্মসূচি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানান।

মেয়র আতিকুল ইসলাম বলেন, সরকার সারাদেশে বিনামূল্যে টিকা দিচ্ছে। ভোটার আইডি কার্ড এবং জন্মনিবন্ধন না থাকলেও মোবাইল নম্বর দিয়ে টিকা পাচ্ছে মানুষ। এখন কেউ যদি হেলা করে টিকা না নেন, তা অপরাধ হিসাবে ধরা হবে।

তিনি আরো বলেন, ডিএনসিসি এলাকায় ৫৪টি ওয়ার্ডের ৪৮৬টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম চলছে। পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। আজ যারা টিকা না নেবে, তাদের বিরুদ্ধে ১ মার্চ থেকে অভিযান শুরু হবে।

ডিএনসিসির ১০টি অঞ্চলে ১০ জন ম্যাজিস্ট্রেট নামানো হবে। কোনো দোকানদারের করোনা টিকা কার্ড না থাকলে ট্রেড লাইসেন্স বাতিল হবে। আর যারা নতুন করে ট্রেড লাইসেন্স নিতে যাবেন, টিকা কার্ড ছাড়া তাদের লাইসেন্স দেওয়া হবে না।

পোশাক শ্রমিকরা টিকা নিচ্ছেন জানিয়ে মেয়র বলেন, শ্রমজীবী মানুষের মধ্যে পোশাক শ্রমিকেরা অন্যতম। তাদের টিকার আওতায় আনতে মালিকদের সঙ্গে কথা হয়েছে। আজ তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন।

টিকা না নিলে ট্রেড লাইসেন্স বাতিল

আপডেট সময় : ০৪:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২