ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সদরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৩১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৯৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের কাজী বস্তি গ্রামে স্ত্রী আসমাকে (৩০) গলা কেটে হত্যার পর বিষপান করে আত্মহত্যা করেছেন স্বামী সাইদুল ইসলাম।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও নামক এলাকায় একটি পুকুর থেকে স্ত্রীর গলাকাটা ও নিজ বাড়ি থেকে স্বামীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রী দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ঘটনার কোনো কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটো ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন না পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম

ট্যাগস :

ঠাকুরগাঁও সদরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আপডেট সময় : ০৯:৩১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১