ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ডি ভিলিয়ার্সের ঝড়ে চ্যালেঞ্জার্সের লড়াকু পুঁজি

News Editor
  • আপডেট সময় : ১০:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৫৫ বার পড়া হয়েছে

উড়ন্ত সূচনার পরও একটা সময় রানের গতি আটকে গিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা যে দারুণভাবে চেপে ধরেছিলেন। মনে হচ্ছিল, উইকেট হাতে রেখেও দেড়শ পার করা কঠিন হয়ে পড়বে বিরাট কোহলির দলের।

তবে শেষদিকে এসে এবি ডি ভিলিয়ার্স বরাবরের মতো ঝড় তুললেন। ২৯ বলেই ফিফটি তুলে নেয়া প্রোটিয়া এই ব্যাটিং মায়েস্ত্রোর কল্যাণে লড়াকু পুঁজি পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৫ উইকেটে তারা জমা করেছে ১৬৩ রান।

আরও পড়ুনঃ টস হেরে ব্যাটিংয়ে ব্যাঙ্গালুরু,দেখে নিন একাদশ

দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে দেবদূত পাড্ডিকেল আর অ্যারন ফিঞ্চ ১১ ওভারের উদ্বোধনী জুটিতে তুলে দেন ৯০ রান। এর মধ্যে অবশ্য পাড্ডিকেলের অবদানই বেশি। ৪২ বলে ৮ বাউন্ডারিতে ৫৬ রান করেন বাঁহাতি এই ওপেনার। ২৭ বলে ২৯ করেন ফিঞ্চ।

এরপর বিরাট কোহলি অবশ্য বেশিদূর এগোতে পারেননি। ১৩ বলে ১৪ রান করে ধরা পড়েন বাউন্ডারিতে। তবে পরের সময়টায় ঝড় তুলেছেন ডি ভিলিয়ার্স। চার-ছক্কায় মাঠ মাতিয়ে রেখেছিলেন তিনিই। ৩০ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫১ রান করা এই ব্যাটসম্যান ইনিংসের তিন বল বাকি থাকতে রানআউট হন।

সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে ১টি করে উইকেট নেন বিজয় শঙ্কর, টি নজরাজ আর অভিষেক শর্মা।

ডি ভিলিয়ার্সের ঝড়ে চ্যালেঞ্জার্সের লড়াকু পুঁজি

আপডেট সময় : ১০:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০