ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুড়িগ্রামে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে থানায় সোর্পদ Logo নারী-সংক্রান্ত অভিযোগে সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটি-এর বন্দর পরিচালক Logo ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, লাখের বেশি মৃত্যুর শঙ্কা Logo লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর

ডেসটিনির এমডি জামিনের বিষয়ে আদেশ ২৭ সেপ্টেম্বর

News Editor
  • আপডেট সময় : ০১:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৫৪ বার পড়া হয়েছে

অর্থপাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিন শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে আজ রফিকুল আমিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমদ রাজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে গত ২০ আগস্ট অর্থপাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। একইসঙ্গে এই দুই মামলা বিচারিক আদালতে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়।

ডিআইজি মিজান:মামলার চার্জ গঠন ৩০ সেপ্টেম্বর

পরে হাইকোর্টের জামিন খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রফিকুল আমিন।

আইনজীবী সূত্র জানিয়েছে, ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২৩ কর্তাব্যক্তির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।

মামলায় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। একই বছরের ৬ আগস্ট বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন তিনি। প্রথমে তিনি জামিন পান। পরে ওই বছরের ২৯ সেপ্টেম্বর জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি এখন হাসপাতালের প্রিজন সেলে আছেন। এদিকে ২০১৪ সালের মার্চে ওই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। আর মামলা দুটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে

ডেসটিনির এমডি জামিনের বিষয়ে আদেশ ২৭ সেপ্টেম্বর

আপডেট সময় : ০১:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০