ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি স্বীকার করা সেই মাহদী আটক Logo ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ Logo সাগরে লঘুচাপ, বিপৎসীমার ওপরে পানি; সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Logo দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় জেমস Logo যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানে দূতাবাস চালুর আহ্বান তালেবানের Logo সেই আয়াসকে ময়মনসিংহে হত্যাচেষ্টার অভিযোগ Logo ঢাবিতে হল প্রাধ্যক্ষকে উদ্ধার ঘিরে সংঘর্ষ; আহত-৬ Logo রংপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহের সাথে ২ পৃষ্ঠার নোট উদ্ধার Logo রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী Logo চুয়াডাঙ্গায় ট্রেইনের ধাক্কায় বৃদ্ধা নিহত

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

Astha DESK
  • আপডেট সময় : ০৬:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এসময় তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

আজ সোমবার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কাশিয়ানী উপজেলার সাম্পান রেস্টুরেন্টের সামনে এ কর্মসূচি পালন করেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নেন। এসময় তারা জামায়াত ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করার পর বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময়ের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিক্ষোভের কারণে অল্প সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

কাশিয়ানী থানার ওসি মোঃ মাহফুজুর রহমান বলেন, ‘হঠাৎ কয়েকজন ছাত্রলীগের নামধারী ব্যক্তি সড়কে ব্যানার নিয়ে মিছিল করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান পরিচালনা করা হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

আপডেট সময় : ০৬:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬