ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিনের সফরে বাংলদেশে ভারতের সেনাপ্রধান

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

তিন দিনের সফরে বাংলদেশে ভারতের সেনাপ্রধান

আস্থা ডেস্কঃ

তিন দিনের সফরে বাংলদেশে এসেছেন ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে। আজ সোমবার সকালে তিনি বাংলাদেশে আসেন। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রনালয় ও আইএসপিআর জেনারেল পান্ডের সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

ভারতের বিজ্ঞপ্তিটিতে বলা হয়, মঙ্গলবার জেনারেল পান্ডে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শন করবেন। সেখানে তিনি সেরা বিদেশী ক্যাডেটদের ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ ট্রফি’ তুলে দিবেন। সফরকালে জেনারেল মনোজ পান্ডে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন সহ আর্মড ফোর্সের অন্যান্য গুরুত্বপূর্ণ অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। এই দ্বিপাক্ষিক আলোচনায় তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সামগ্রিক বিষয় আলোচনা করবেন।

এর আগে গত ২৬ এপ্রিল ভারতের সেনাপ্রধানের আমন্ত্রণে দেশটিতে সফরে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেসময়ে তিনি ভারতের চেন্নাইয়ে অবস্থিত অফিসার্স ট্রেনিং একাডেমির কমিশনপ্রাপ্ত অফিসারদের পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন।

ট্যাগস :

তিন দিনের সফরে বাংলদেশে ভারতের সেনাপ্রধান

আপডেট সময় : ০৩:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩