ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

তৃতীয়বার বাবা হলেন গ্রিজমান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৫০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • / ১১৭১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

গতকাল ৮ এপ্রিল বৃহস্পতিবার তৃতীয় সন্তানের বাবা হলেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড অ্যান্টনিও গ্রিজম্যান। মজার ব্যাপার হলো, তাঁর আগের দুই সন্তানের জন্মদিনও একই তারিখে। আর এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দে মেতেছেন এই বার্সা তারকার ভক্তরা।

গ্রিজম্যান এবং স্ত্রী এরিকার কোল আলো করে প্রথম সন্তান মিয়া এসেছিলো ২০১৬ সালে। তিন বছর পরেই দ্বিতীয় সন্তান আমারো জন্মগ্রহণ করে। জন্ম তারিখ একই- ৮ এপ্রিল। ঠিক একই তারিখে গতকাল তৃতীয় সন্তানও জন্মগ্রহণ করায় তাঁকে অভিনন্দনের পাশাপাশি রসিকতায়ও ভাসিয়েছেন নেটিজেনরা।

তবে জন্মদিন মনে রাখতে গিয়ে কিছুটা কম কষ্ট করতে হবে গ্রিজিকে, এটা সত্য। অনেকে মজা করে লিখেছেন, এখন শুধু স্ত্রীর জন্মদিন এবং যেকোনো একজন সন্তানের জন্মদিন মনে রাখলেই নাকি চলবে।

এছাড়াও একই দিনে তিন সন্তানের জন্মদিনের আয়োজন করে নাকি বেশ সাশ্রয়ী হতে পারবেন গ্রিজম্যান এমন মন্তব্যও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এবং ফেসবুকে। এমন বিরল ঘটনার সাক্ষী গ্রিজম্যান অবশ্য এই ঘটনাকে কাকতালীয় কিংবা পরিকল্পিত কোনোটিই বলে এখনও মন্তব্য করেননি।

ট্যাগস :

তৃতীয়বার বাবা হলেন গ্রিজমান

আপডেট সময় : ০৭:৫০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১