ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেল আমদানি নীতিমালা সবার জন্যই সমান হবে: বিদ্যুৎ মন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ০১:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

তেল আমদানি নীতিমালা সবার জন্যই সমান হবে: বিদ্যুৎ মন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

জ্বালানি ও বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে। বে-সরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অযথা আতঙ্ক তৈরি হয়েছিল। এ প্রেক্ষাপটে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতকেও সুযোগ দেওয়া হলে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং সরবরাহ ব্যবস্থাও শক্তিশালী হবে।

ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি খাতে সংকট : সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাধারণ আইন বা নীতিমালা হলে তা কোনো একটি কোম্পানির জন্য হবে না, সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। একটা সরকারি থাকুক, আরেকটা বেসরকারি থাকুক-যেমন ইন্ডিয়াতে আছে।

দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জ্বালানি খাত নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো ও সংকট বাড়ানোর চেষ্টা না করাই ভালো। বে-সরকারি খাতের পক্ষ থেকে দেওয়া বিনিয়োগ প্রস্তাব আকর্ষণীয় ও শিল্পের জন্য সহায়ক হলে দ্রুত অনুমোদন দেওয়া হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

তেল আমদানি নীতিমালা সবার জন্যই সমান হবে: বিদ্যুৎ মন্ত্রী

আপডেট সময় : ০১:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬