ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

দলীয় পরিচয় অপরাধীদের শাস্তি থেকে রেহাই দিতে পারবে না: কাদের

News Editor
  • আপডেট সময় : ০৯:৩৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
  • / ১১২৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারকে সময় দেওয়ার বিএনপি কে? সরকার টিকে আছে জনগণের ইচ্ছায়, কারো দয়ায় নয়। ক্ষমতা দেওয়া ও টিকিয়ে রাখার মালিক একমাত্র সৃষ্টিকর্তা।

শুক্রবার তার সরকারি বাসভবনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ব্রিফিংয়ে এসব বলেন তিনি।

বিএনপি কে? সরকার আছে জনগণের ইচ্ছায়,ক্ষমতা দেয়া সৃষ্টিকর্তা:কাদের

সরকার অপরাধীদের আশ্রয়- প্রশ্রয় দিচ্ছে বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কোনো অপরাধ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গেই সরকার ব্যবস্থা নিচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনছে। বিএনপি মাঠে নামার আগেই সরকার অপরাধীদের গ্রেপ্তার অভিযান শুরু করে দেয়, দলীয় পরিচয় অপরাধীদের শাস্তি থেকে রেহাই দিতে পারবে না।

তিনি বলেন, সরকার অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় তো দিচ্ছেই না বরং শাস্তির বিধান আরো কঠোর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে, যা প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভায় আইন সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হবে।

সরকার কারো হাতে ইস্যু তুলে দেবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ধর্ষকদের বিচারের নামে আন্দোলনে নেমে ভিন্ন ভাষায় কথা বলে, জনসচেতনতা তৈরির পরিবর্তে সরকার পরিবর্তনের কথা বলে, প্রকারন্তরে তারা ধর্ষকদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।

তিনি বলেন, ধর্ষণের বিচার চাইতে গিয়ে সরকার পতন আন্দোলনের কথিত ঘোষণা দিয়ে বিএনপি ধর্ষক এবং ঘৃন্য অপরাধীদের বাঁচানোর অপপ্রয়াস চালাচ্ছে।

তিনি বলেন, বিএনপি কথায় কথায় বলে ধর্ষণকারী ও অপরাধীদের সবাই নাকি সরকারি দলের – অথচ আজ পত্রিকায় এসেছে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির ছাত্রসংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়কের ধর্ষণের ভিডিও ছড়ানোর ন্যাক্কারজনক অভিযোগ, মির্জা ফখরুল সাহেব এখন কী বলবেন তা জানতে চাই।

ওবায়দুল কাদের বলেন, এ সব অপরাধীদের বাঁচানোর জন্যই কি বিএনপির সরকার বিরোধী আন্দোলন? কাপাসিয়ার ধর্ষণকারীদের গ্রেপ্তার করলে ফখরুল সাহেব কি বলবেন সরকার নির্বিচারে তাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করছে?

দলীয় পরিচয় অপরাধীদের শাস্তি থেকে রেহাই দিতে পারবে না: কাদের

আপডেট সময় : ০৯:৩৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০