ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিশাকে আমার সমবয়সী মনে হয়েছে,সালমান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ

মুক্তিপ্রতীক্ষিত ‌‌‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ট্রেইলার ও গান প্রকাশের পর একদিকে যেমন প্রশংসায় ভাসছেন সালমান খান। অন্যদিকে হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে অভিনয় করায় ট্রল করছেন নেট নাগরিকরা। ভাইজানের চেয়ে ২৭ বছরের ছোট দিশা পাটানির সঙ্গে রোমান্স দেখে চোখ কপালে উঠেছে তাদের। যদিও তিনি এসব আমলে নিচ্ছেন না। বরং সালমান বলছেন, তাদের দুজনকে সমবয়সী মনে হয়েছে।

সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, “খুব ভাল কাজ করেছে দিশা। খুব সুন্দর দেখতে লাগছে ওকে। আমাদের দুজনকে সমবয়সী মনে হচ্ছে। ওকে আমার বয়সের নয়, আমাকে ওর বয়সের মতো মনে হচ্ছে।”

[irp]

সালমানের মতে, তিনি যদি এই বয়সে মারপিটের দৃশ্যে অভিনয় করতে পারেন, তাহলে একইভাবে প্রেমের দৃশ্যও করতে পারেন অবলীলায়।

এই প্রথম নয়। এর আগে সোনম কাপুর, আনুশকা শর্মা, জ্যাকলিন ফার্নান্দেজের মতো অভিনেত্রীদের সঙ্গে পর্দায় প্রেম জমিয়েছেন সালমান। তারা প্রত্যেকেই সালমানের চেয়ে প্রায় ২০ বছর বা তারচেয়ে বেশি ছোট।

ট্যাগস :

দিশাকে আমার সমবয়সী মনে হয়েছে,সালমান

আপডেট সময় : ১১:১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১