শিরোনাম:
দীঘিনালায় মোবাইল কোর্টে জরিমানা
Md Elias
- আপডেট সময় : ০৮:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১১০৯ বার পড়া হয়েছে
দীঘিনালায় মোবাইল কোর্টে জরিমানা
মহাসিন মিয়া/দীঘিনালাঃ
খাগড়াছড়ির দীঘিনালায় মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েকটি দোকান মালিকপক্ষকে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) উপজেলার বোয়ালখালী নতুন বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর বিধিমতে বাজারের অক্ষয় স্টোর, জাফর স্টোর, নজর আলী স্টোর এবং নেজাম স্টোরকে ৫ টি মামলায় মোট ৮ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করে।
পাশাপাশি আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপন্য দ্রব্যদির অতিরিক্ত দাম বাড়িয়ে বাজারকে অস্থিতিশীল না করার জন্য বাজারের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।
[irp]






















