ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দুই দিন পর বাস চলছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ১২৪৩ বার পড়া হয়েছে

পরিবহন শ্রমিকদের ধর্মঘটে দুই দিন বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে নগরীর পাটগুদাম বাস টার্মিনাল, মাসকান্দা বাস টার্মিনালে থাকা বাসসহ বিভাগের বাসগুলো ময়মনসিংহ হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি এসেছে যাত্রীদের মাঝে।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, সকাল থেকে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাসগুলো নগরীর মাসকান্দা বাসটার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। অন্য বাসগুলোও চলছে। এতে সড়কে স্বস্তি ফিরেছে।

এর আগে গত শুক্রবার বিকেলে এনসিপি ও বৈষম্যবিরোধীদের বিরোধের জেরে পরদিন শনি ও রবিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গতকাল রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনদুর্ভোগ বিবেচনায় সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনার মাধ‍্যমে পরিবহন ধর্মঘট প্রত‍্যাহার করা হয়। অভ‍্যন্তরীণ সমস্যাগুলো পরবর্তীতে আলোচনার মাধ‍্যমে সমাধানের সিদ্ধান্ত হয়।

ট্যাগস :

দুই দিন পর বাস চলছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে

আপডেট সময় : ১১:১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫