ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

দুর্দান্ত নেইমার, জিতে চলেছে ব্রাজিল

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • / ১১০৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দারুণ ছন্দে ছুটে চলছে ব্রাজিল। টানা পাঁচ জয়ের পর এবার প্যারাগুয়ের মাঠে জয় নিয়ে ফিরল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নেরা। এই ম্যাচেও গোল করেছেন নেইমার। টানা দ্বিতীয় ম্যাচে দলকে জেতাতে ভূমিকা রাখলেন পিএসজি সুপারস্টার। নেইমার ও লুকাস পাকুয়েতার গোলে বিশ্বকাপ বাছাইয়ের আরেকটি জয় পেল ব্রাজিল।

আজ বুধবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে এই নিয়ে টানা ষষ্ঠ জয় পেয়েছে তিতের দল। টানা ছয় জয়ে ১৮ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নেরা। অন্যদিকে আজ কলম্বিয়ার বিপক্ষে আরেকটি ড্র দেখা আর্জেন্টিনা ১২ পয়েন্ট নিয়ে আছে টেবলের দ্বিতীয় স্থানে।

[irp]

এদিন ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেন নেইমার। চতুর্থ মিনিটে বল এগিয়ে নিয়ে পাস দেন গ্যাব্রিয়েল জেসুস। পেনাল্টি স্পটের সামনে শটের চেষ্টা করে ব্যর্থ হন রিশার্লিসন। বল নিয়ন্ত্রণে নিতে পারেননি প্যারাগুয়ের ডিফেন্ডারও। এই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকায় পেয়ে বল জালে ঠেলে দেন নেইমার।

এই এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। বিরতির পর বেশ কয়েকটি সুযোগ এলেও কাজে লাগাতে পারেরনি দুদল। ব্রাজিলও জয়ের অপেক্ষায় খেলে রক্ষণ আগলে। তবে ম্যাচের ৪৯ শতাংশ সময় বল দখলে রেখেও মনোযোগ হারায়নি তিতের শিষ্যরা।

শেষ পর্যন্ত যোগ করা সময়ে নেইমারের কাছ থেকে বল পেয়ে কোনাকুনি শট নেন পাকুয়েতা। পোস্টের ভেতর দিকে বল লেগে চলে যায় ঠিকানায়। সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন নেইমাররা।

[irp]

ট্যাগস :

দুর্দান্ত নেইমার, জিতে চলেছে ব্রাজিল

আপডেট সময় : ১১:১৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১