ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী

দুর্নীতি ও মাদকমুক্ত পুলিশ চাই: আইজিপি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • / ১১৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, উন্নত দেশের উপযোগী পুলিশ গড়তে আমরা কাজ শুরু করেছি। আমরা পুলিশকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত করতে চাই।

আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২০ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে রাজধানীর সেগুনবাগিচাস্থ ক্র্যাব চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ‎র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু স্বাগত বক্তব্য দেন। এ সময় সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে সুসংহত করার জন্য বিগত দিনে যে আন্দোলন-সংগ্রাম হয়েছে সেখানে রাজনীতিবিদ ও দেশের আপামর জনগণের সাথে সাংবাদিকরাও সমানতালে কাজ করেছেন। আমাদের স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা উত্তরকালে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের আর ২১ বছর বাকি রয়েছে। আমরা ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবো।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা ভালো কাজে আপনাদের উৎসাহ চাই, সহযোগিতা চাই। কোনো পুলিশ সদস্য খারাপ কাজ করলে বস্তুনিষ্ঠ ফ্যাক্ট তুলে ধরুন। ওই সদস্যকে আমরা কোনো ছাড় দেব না।’

আগামীতে দেশের প্রয়োজনে, গণমানুষের প্রয়োজনে, পরবর্তী প্রজন্মের জন্য সুবর্ণ সময় রেখে যাওয়ার লক্ষ্যে সাংবাদিক ও পুলিশ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আইজিপি।

ট্যাগস :

দুর্নীতি ও মাদকমুক্ত পুলিশ চাই: আইজিপি

আপডেট সময় : ০৩:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১