ঢাকা ১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হচ্ছে: তারেক রহমান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ১১১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। ষড়যন্ত্রকারী- দুষ্কৃতকারীরা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের পৈশাচিক কায়দায় সেনা সদস্য তানজিম ছরোয়ার নির্জনকে নির্মমভাবে হত্যা তারই ধারাবাহিকতা বলেও মনে করেন তিনি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) লেফট্যানেন্ট তানজিম ছরোয়ারের বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিবৃতিতে তারেক রহমান বলেন, সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা তাদের অবস্থান জানান দিল। এসব দুষ্কৃতকারীকে কঠোর হাতে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে দাঁড়াবে। ষড়যন্ত্রকারীরা ওত পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রসঙ্গত, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে মো. তানজিম ছরোয়ার নির্জন নামে সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট নিহত হয়েছেন।

ট্যাগস :

দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হচ্ছে: তারেক রহমান

আপডেট সময় : ১০:১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪