শিরোনাম:
ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত
Astha DESK
- আপডেট সময় : ০৩:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ১১০৯ বার পড়া হয়েছে
ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত
স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার (১৬মে) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানাযায়, ঝড় বৃষ্টির কারণে বৈদ্যুতিক তার ছিড়ে মহব্বত আলীর ঘরের ভিতরে রাখা সাইকেল বিদ্যুতায়িত হয়। অসাবধানতাবশত সদর ইউনিয়নের রত্নীপাড়া দক্ষিণপাড়া এলাকার মহব্বত আলীর শিশু কণ্যা মিথিলা ওই সাইকেলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে ময়না তদন্তে ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
























