ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

নওগাঁ-২ আসনে বৈধ আ’লীগ-জাপা ও জাকের পার্টি মনোনয়ন, মনোনয়ন বাতিল ৬ প্রার্থীর

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৮:২৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / ১১২১ বার পড়া হয়েছে

মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত ৪৭, নওগাঁ-২ আসন। চলতি দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁয় রিটার্ণিং অফিসার ও নওগাঁ জেলা প্রশাসক মো.গোলাম মওলা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন আ’লীগ মনোনীত সাবেক হুইপ বর্তমান এমপি এড. মো.শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি এ্যাড. মো.তোফাজ্জল হোসেন ও জাকের পার্টির প্রার্থী এস.জে.এম রেজুয়ান ফারুক। এছাড়াও তথ্য গড়মিলসহ অন্যান্য বিষয়ে ত্রুটি থাকায় ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেন। বাতিলকৃত প্রার্থীরা হলেন-পত্নীতলা উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক নজিপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.আমিনুল হক, জেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ড.ইঞ্জিনিয়ার মো.আখতারুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান এড.মো.আইয়ুব হোসেন, ধামইরহাট পৌর আ’লীগ নেতা মো.আজিজার রহমান, মো. মেসবাহুল আলম ও কাজল চন্দ্র দাস। এদিকে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই জানান, তার মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে কর্তৃপক্ষের নিকট আপীল করবেন।

ট্যাগস :

নওগাঁ-২ আসনে বৈধ আ’লীগ-জাপা ও জাকের পার্টি মনোনয়ন, মনোনয়ন বাতিল ৬ প্রার্থীর

আপডেট সময় : ০৮:২৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩