নতুন দায়িত্বে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা
- আপডেট সময় : ০৭:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
নতুন দায়িত্বে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা
মোফাজ্জল হোসেন ইলিয়াছ:
বেসরকারি ব্রাক বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি ক্লাস নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর এনার্জি অ্যান্ড লজিস্টিকসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজ মঙ্গলবার (২ জুন) নিজেই এ তথ্য জানিয়েছেন সাবেক এ উপদেষ্টা। নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। পূর্বপুরুষের পেশায় আবার ফিরে এসেছি। চট্টগ্রামের ভাষায় একটা প্রবাদ আছে, ‘হাইল্যার (কৃষক) ফোয়া হাইল্যা হয়, জাইল্লার (জেলে) ফোয়া জাইল্লা। আমার দাদা ছিলেন মাদ্রাসা শিক্ষক, বাবা কলেজ শিক্ষক। তাই আমিও শিক্ষক হয়েছি।
তিনি আরও লেখেন- যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিলিয়ে আমার শিক্ষকতা জীবন ও পনের বছরের বেশি। উপদেষ্টা পরিষদে যোগদানের আগে আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাঠদান করতাম। তার ও আগে প্রায় পাঁচ বছর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদে শিক্ষকতা করেছি।
সবশেষ তিনি লেখেন, আমার নতুন কর্মস্থল ব্রাক বিশ্ববিদ্যালয়। পাঠদান ছাড়াও আমি এই বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর এনার্জি এন্ড লজিস্টিকস’ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
মুহাম্মদ ফাওজুল কবির খান দেশের একজন স্বনামধন্য অর্থনীতিবিদ এবং সরকারের সাবেক সচিব।
দৈনিক আস্থা/ এমএইচ









